1 / 9
ভ্রু, মেয়েদের সৌন্দর্যের অন্যতম একটা অংশ। কিন্তু, সেই ভ্রু'ই যখন পাতলা হয়ে যায় তখন সৌন্দর্যের দিক থেকে অনেকটা ঘাটতি অনুভব করে নারী জাতির। আবার অনেক সময় বিনা কারণেই ভ্রু ঝরে পরে যায়। কোনো কোনো সময়ে চুল কিংবা ত্বকের মতোই ভ্রু-এর যত্ন নেওয়া উচিত।
2 / 9
পাতলা ভ্রু ঘন করতে চাইলে ঘরোয়া পদ্ধতিই হতে পারে সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়। নিয়মিত যত্ন আর কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আপনি ভ্রু ঘন করতে পারেন সহজেই। এদিকে আবার, কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে দুর্গোউৎসব। চলুন তাহলে জেনে নেওয়া কাজ বাড়িতে বসেই কীভাবে পাতলা ভ্রু ঘন এবং সুন্দর করবেন কীভাবে?
3 / 9
ক্যাস্টর অয়েল:
ক্যাস্টর অয়েল বা রেড়ির তেলে রয়েছে রিসিনোলিক অ্যাসিড, যা ভ্রুর রোম বৃদ্ধি করতে সহায়তা করে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি তুলোর সাহায্যে ক্যাস্টর অয়েল ভ্রুতে লাগান। সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।
4 / 9
নারকেল তেল:
নারকেল তেলে থাকা ভিটামিন ই এবং আয়রন ভ্রুকে পুষ্টি যোগায় এবং চুল পড়া কমিয়ে দেয়। সামান্য নারকেল তেল গরম করে ভ্রুতে ম্যাসাজ করুন এবং সারারাত রেখে দিন। সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
5 / 9
অ্যালোভেরা জেল:
অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে অ্যালোইন ও ভিটামিন ই থাকে, যা ভ্রুর বৃদ্ধিকে ত্বরান্বিত করে। প্রতিদিন রাতে তাজা অ্যালোভেরা জেল ভ্রুতে লাগিয়ে ঘুমোতে যান। সকালে তা জল দিয়ে ধুয়ে ফেলুন।
6 / 9
পেঁয়াজের রস:
পেঁয়াজের রসে সালফার থাকে, যা কোলাজেন উৎপাদনকে উন্নত করে। এটি চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। একটি তুলোর সাহায্যে পেঁয়াজের রস ভ্রুতে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
7 / 9
ডিমের কুসুম:
ডিমের কুসুমে বায়োটিন ও প্রোটিন থাকে যা চুলের জন্য খুব উপকারী। ডিমের কুসুম ফেটিয়ে ভ্রুতে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
8 / 9
মেথি পেস্ট:
মেথির বীজে নিকোটিনিক অ্যাসিড ও প্রোটিন থাকে, যা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে। মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ভ্রুতে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
9 / 9
এই পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে আপনি পাতলা ভ্রু ঘন করতে পারবেন। তবে, যদি কোনো উপাদানে আপনার অ্যালার্জি থাকে, তবে তা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
শেয়ার করুন