1 / 11
গুগল পে, ফোন পে, পেটিএম কিংবা ভিম—UPI ব্যবহার করছেন?
তাহলে জেনে রাখুন, ১ অগাস্ট, ২০২৫ থেকে বদলে যাচ্ছে আপনার ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা।
2 / 11
NPCI (National Payments Corporation of India) নতুন কিছু নিয়ম চালু করছে যাতে ব্যাঙ্কিং সার্ভার ও নেটওয়ার্কে অপ্রয়োজনীয় চাপ কমানো যায়। এর পাশাপাশি গ্রাহকদের অধিকতর নিরাপত্তা এবং সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করাও এই পদক্ষেপের লক্ষ্য।
3 / 11
নতুন নিয়মগুলি কী কী? দেখে নিন এক নজরে:
ব্যালেন্স চেকের সীমা: দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন। এতদিন এই ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা ছিল না।
4 / 11
লিঙ্কড অ্যাকাউন্ট ভিউ সীমিত: ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিনে মাত্র ২৫ বার দেখতে পারবেন।
5 / 11
লেনদেনের স্ট্যাটাস চেকও সীমাবদ্ধ: কোনও UPI ট্রানজ়্যাকশনের স্ট্যাটাস মাত্র ৩ বার চেক করা যাবে।
6 / 11
প্রতিবার চেকের মাঝে থাকতে হবে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান।
7 / 11
EMI ও বিল পেমেন্টে অটো-পে নিয়ম: নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট ক্যাটাগরির অটো-পেমেন্ট সম্পন্ন না হলে সেটি ব্যর্থ বলে গণ্য হবে।
8 / 11
এটি EMI, সাবস্ক্রিপশন ফি, কিংবা ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রযোজ্য।
9 / 11
এই নিয়ম বদল কেন?
ব্যাঙ্ক সার্ভারে অযথা চাপ পড়ে যখন গ্রাহকরা অত্যধিক বার ব্যালেন্স বা স্ট্যাটাস চেক করেন। অনেক সময় সার্ভার স্লো হয়ে যায়, লেনদেন ব্যর্থ হয়। সাইবার প্রতারণার ক্ষেত্রেও অনেক সময় এই অপ্রয়োজনীয় ক্লিক গেটওয়ে খুলে দেয়। ফলে, নিয়ন্ত্রণে আনাই ছিল NPCI-এর লক্ষ্য।
10 / 11
আপনার কী করণীয়?
অভ্যাসবশত বারবার ব্যালেন্স চেক করা বন্ধ করুন। যদি UPI লেনদেনে সমস্যা হয়, প্রথমেই স্ট্যাটাস না দেখে কিছু সময় অপেক্ষা করুন। অনিচ্ছাকৃত লেনদেন বা ভুল ক্লিক ঠেকাতে আরও সতর্ক হোন।
11 / 11
ভারত ডিজিটাল লেনদেনের যুগে প্রবেশ করেছে বহু আগেই। তবে সেই ব্যবস্থাকে আরও সুসংহত ও সুরক্ষিত করতে এই ছোট ছোট নিয়ন্ত্রণ প্রয়োজন। তাই এই নিয়মগুলি শুধু সীমাবদ্ধতা নয়, একরকম ডিজিটাল ডিসিপ্লিন—আপনার আর্থিক নিরাপত্তার স্বার্থেই।
শেয়ার করুন