Calcutta Television Network

পুত্রের জন্ম দিলেন বলিউডের 'শীলা' ক্যাটরিনা কাইফ।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (24)_102.jpg

By : Calcutta Television Network | Updated at : 08-11-2025 16:16:11

অনেক বলি সুন্দরীরাই এখন স্বামী সংসার নিয়ে মশগুল। কেউ কেউ আবার শুধু সংসার সামলানোর দায়, ছেড়েছেন সিনেমার কাজও। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ যদিও সেই লিস্টে পড়েন না। বিয়ের পরও বেশ কয়েকটি সুপারহিট সিনেমাতে তাকে দেখা গেলেও, সন্তানের মা কবে হবেন সে নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিলো অনেক আগে থেকেই। গতকাল পুত্রসন্তানের জন্ম দিয়ে রীতিমতো তাকে লাগিয়ে দিয়েছেন নায়িকা। প্রেগনেন্সির খবর এতোদিন গোপন করেছেন কেন ? শুধুই কি প্রাইভেসি বজায় রাখার জন্য নাকি নেপথ্যে আছে অন্য কোনো গল্প ? জানুন
পুত্রের জন্ম দিলেন বলিউডের 'শীলা' ক্যাটরিনা কাইফ। 1 / 6
তাদের সন্তান পৃথিবীতে কবে আসছেন সে নিয়ে জল্পনা অনেকদিন আগে থাকতেই চলছিল ভক্তমহলে।
পুত্রের জন্ম দিলেন বলিউডের 'শীলা' ক্যাটরিনা কাইফ। 2 / 6
গতকাল মা হলেন বলি সুন্দরী ক্যাটরিনা কাইফ। এমনিতেও তার প্রেগনেন্সির খবর চাউর হতেই দর্শকমহলে চলছিল খুশির জোয়ার। গতকাল ভিকি ক্যাটের পুত্রসন্তানের জন্মের খবর পেয়ে দর্শকমহলে উচ্ছাসের অন্ত নেই।
পুত্রের জন্ম দিলেন বলিউডের 'শীলা' ক্যাটরিনা কাইফ। 3 / 6
শুক্রবার অর্থাৎ ৭ ই নভেম্বর সকাল ৮ টা ২৩ মিনিটে মুম্বাইয়ের রিলায়েন্স এইচ এন হাসপাতালে জন্ম হয়েছে ছোট্ট 'বেবি কৌশলের'। গতকাল ওই হাসপাতাল কর্তৃক এক অফিসিয়াল বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, মা ও ছেলে দুজনেই এখন সুস্থ।
পুত্রের জন্ম দিলেন বলিউডের 'শীলা' ক্যাটরিনা কাইফ। 4 / 6
তবে 'বেবি কৌশলের' আবির্ভাবে সেলেব মহলেও আনন্দের বন্যা। অভিনন্দন জানানোর সাথে সাথে সবাই এখন সদ্যজাত বেবির নাম কি হবে সে নিয়েও আলোচনা করছেন।
পুত্রের জন্ম দিলেন বলিউডের 'শীলা' ক্যাটরিনা কাইফ। 5 / 6
একজন জ্যোতিষি আবার জন্মের সময় গণনা করে বলেছেন যে 'বেবি কৌশল' রোহিনী নক্ষত্রে জন্মেছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রী কৃষ্ণও রোহিনী নক্ষত্রে জন্মেছিলেন। অর্থাৎ বাবা মায়ের মতো ' বেবি কৌশলেরও জন্মছক বলছে যে হতে চলেছেন খুব প্রতিভাশালী ব্যক্তিত্ব ও জনপ্রিয়।
পুত্রের জন্ম দিলেন বলিউডের 'শীলা' ক্যাটরিনা কাইফ। 6 / 6
তবে কবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন সে বিষয়ে বিশেষ কিছু জন্য না গেলেও, শুধু জানা গেছে যে দুজনের শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল। তাই খুব তাড়াতাড়িই স্ত্রী, পুত্রকে নিয়ে বাড়ি ফিরবেন ভিকি কৌশল, এরকমই ধারণা করছেন শুভাকাঙ্খী মহল।
শেয়ার করুন

আরও জানুন