Calcutta Television Network

আপনিও কি প্রেমে পড়তে ভয় পান ? প্রেমদিবসে জানুন প্রেমের সাত - সতেরো।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (15)_153.jpg

By : Calcutta Television Network | Updated at : 14-02-2026 18:30:23

জানেন কি প্রেমে পড়া খানিকটা কোকেন নেওয়ার মতোই অ্যাডিক্টিভ। তাই যখন কেউ প্রেমে প্রেমে পরে তার ব্রেন থেকে আপনা - আপনিই নিঃসরিত হতে থাকে ডোপামিন। সেই কারণেই কোকেন নেওয়ার পর ঠিক যেমন অনুভব হয়, প্রেমে পড়লেও খানিকটা ঠিক তেমনই অনুভূতি হয়।
আপনিও কি প্রেমে পড়তে ভয় পান ? প্রেমদিবসে জানুন প্রেমের সাত - সতেরো। 1 / 6
মানুষ যখন গভীর প্রেমে থাকে তখন তার মস্তিস্ক সবথেকে বেশি সক্রিয় হয়ে ওঠে। বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী কেউ যখন প্রেমে পড়ে তখন তার মস্তিকের ১২ টি অংশ একত্রে কার্যকরী হয়ে ওঠে।
আপনিও কি প্রেমে পড়তে ভয় পান ? প্রেমদিবসে জানুন প্রেমের সাত - সতেরো। 2 / 6
ভালোবাসার মানুষকে তখন সামনে দেখলেই অনেকেরই পেট গুড়গুড় করে। এই অদ্ভুত অনুভূতি আসলে কারুর প্রতি গভীর আকর্ষণেরই ফল। তাই কাউকে দেখে যদি হঠাৎ আপনার পেটেও প্রজাপতি ওড়ার অনুভূতি হয় তাহলে বুঝবেন আপনি তার প্রতি গভীর আসক্ত।
আপনিও কি প্রেমে পড়তে ভয় পান ? প্রেমদিবসে জানুন প্রেমের সাত - সতেরো। 3 / 6
প্রেমিক যুগলদের অনেককেই বলতে শোনা যায় যে গার্লফ্রেন্ডের চোখে চোখ রাখলেই, নাকি কেমন যেন তাদের হার্টবিট বেড়ে যায়। শুনে আপনিও খিল্লি উড়িয়েছেন হয়তো। কিন্তু জানেন কি এটাও খুব স্বাভাবিক একটা বিষয়। প্রেমিকার চোখের দিকে ৩ মিনিট টানা তাকিয়ে থাকলেই যুগলদ্বয়ের হার্টবিট একসঙ্গে sync হয়ে যায়।
আপনিও কি প্রেমে পড়তে ভয় পান ? প্রেমদিবসে জানুন প্রেমের সাত - সতেরো। 4 / 6
ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলেও আপনা-আপনিই মস্তিস্ক থেকে নিঃসরণ হতে থাকে অক্সিটোসিন।এই হরমোন ব্যাথা কমিয়ে দিতে পারে ৪ ঘন্টা পর্যন্ত। তাই পেশিতে ব্যাথা হোক বা হাড়ে - পেন কিলার না খেয়ে, জড়িয়ে ধরুন নিজের প্রেমিকাকে, ব্যাথা কমবে নিমেষেই। এসব নিরীক্ষণ করার পর বিজ্ঞানীদেরই দাবি যে , প্রেমই নাকি পৃথিবীর সবচেয়ে কার্যকরী মেডিসিন।
আপনিও কি প্রেমে পড়তে ভয় পান ? প্রেমদিবসে জানুন প্রেমের সাত - সতেরো। 5 / 6
আর যারা বলেন, "আদৌ ভালোবাসি কিনা বুঝতে পারছি না ,আমি কনফিউসড", পরবর্তী উপদেশটা ঠিক তাদের জন্যই। কারণ বিজ্ঞান বলছে কারুর প্রতি আপনি আকর্ষিত কিনা, তা বুঝতে মাত্র ৪ মিনিটই যথেষ্ট। আপনি কোনো মানুষের প্রতি ঠিক কতটা আকর্ষিত তা ওই মনুষটিকে দেখার ৪ মিনিটের মধ্যেই ব্রেন সিদ্ধান্ত নিয়ে নেয়। তাই কনফিউশান হলো শুধুই অজুহাত। আর লাভ অ্যাট ফার্স্ট সাইট -ই হলো সর্বৈব সত্য।
আপনিও কি প্রেমে পড়তে ভয় পান ? প্রেমদিবসে জানুন প্রেমের সাত - সতেরো। 6 / 6
প্রেমে পড়তে ভয় পান ? তাহলে আপনারও আছে ফিলোফোবিয়া। এই রোগ থেকে মুক্তি পেতে মনোঃ বিজ্ঞনীদের পরামর্শ নেন এখুনি।
শেয়ার করুন

আরও জানুন