Calcutta Television Network

Holi 2026: রং খেলেও ত্বকে হবে না ব্রণ-র‍্যাশ! জানুন বিশেষজ্ঞের পরামর্শ

দোল ২০২৬-এ রং খেলেও কীভাবে ত্বক থাকবে ব্রণ ও র‍্যাশমুক্ত? জানুন আয়ুষ বিশেষজ্ঞদের সহজ ও কার্যকর পরামর্শ।

By : Calcutta Television Network | Updated at : 02-03-2026 18:55:33

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner_158.jpg
Holi 2026: রং খেলেও ত্বকে হবে না ব্রণ-র‍্যাশ! জানুন বিশেষজ্ঞের পরামর্শ  1 / 8
ভেষজ বা প্রাকৃতিক রং ব্যবহার করুন:
দোলের বাজারে নানা রকম কেমিক্যালযুক্ত রং পাওয়া যায়, যা ত্বকে অ্যালার্জি, র‍্যাশ, চুলকানি বা প্রদাহের কারণ হতে পারে। তাই রাসায়নিক রঙের বদলে ভেষজ বা হার্বাল রং ব্যবহার করাই নিরাপদ।
Holi 2026: রং খেলেও ত্বকে হবে না ব্রণ-র‍্যাশ! জানুন বিশেষজ্ঞের পরামর্শ  2 / 8
রং খেলতে যাওয়ার আগে তেল লাগান:
আয়ুষ বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডলের মতে, রং খেলতে যাওয়ার আগে শরীরের খোলা অংশে নারকেল তেল, সর্ষের তেল বা অলিভ অয়েল ভালো করে মেখে নিন। এতে রং ত্বকে শক্তভাবে বসবে না এবং সহজে উঠে যাবে।
Holi 2026: রং খেলেও ত্বকে হবে না ব্রণ-র‍্যাশ! জানুন বিশেষজ্ঞের পরামর্শ  3 / 8
রং তোলার সময় জোরে ঘষবেন না:
অনেকে সাবান বা স্ক্রাব দিয়ে জোরে ঘষে রং তুলতে চান। এতে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন, তারপর হালকা হাতে পরিষ্কার করুন।
Holi 2026: রং খেলেও ত্বকে হবে না ব্রণ-র‍্যাশ! জানুন বিশেষজ্ঞের পরামর্শ  4 / 8
লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে ব্যবহার করুন:
তুলোয় পাতিলেবুর রস ভিজিয়ে রং মাখানো জায়গায় কয়েক মিনিট রেখে দিন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এবং রং তুলতে সাহায্য করে।
Holi 2026: রং খেলেও ত্বকে হবে না ব্রণ-র‍্যাশ! জানুন বিশেষজ্ঞের পরামর্শ  5 / 8
তৈলাক্ত ত্বকের জন্য বিশেষ স্ক্রাব:
মুলতানি মাটি, গ্লিসারিন ও সামান্য নুন মিশিয়ে হালকা স্ক্রাব তৈরি করুন। এছাড়া চালের গুঁড়ো ও গ্লিসারিনের মিশ্রণও কার্যকর। এতে অতিরিক্ত তেল দূর হবে এবং রং সহজে উঠবে।
Holi 2026: রং খেলেও ত্বকে হবে না ব্রণ-র‍্যাশ! জানুন বিশেষজ্ঞের পরামর্শ  6 / 8
চুলের যত্নে দই ও ভেষজ উপাদান:
চুলে রং লেগে গেলে প্রথমে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। এরপর টক দই ও লেবুর রসের প্যাক ব্যবহার করুন। প্রয়োজনে ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন। আমলকি, রিঠা ও শিকাকাই ভিজিয়ে রাখা জল দিয়েও চুল পরিষ্কার করা যায়।
Holi 2026: রং খেলেও ত্বকে হবে না ব্রণ-র‍্যাশ! জানুন বিশেষজ্ঞের পরামর্শ  7 / 8
ঠোঁটের বিশেষ যত্ন নিন:
ঠোঁট খুব সংবেদনশীল অংশ। গ্লিসারিন ও লেবুর রস সম-পরিমাণে মিশিয়ে আলতোভাবে ঠোঁটে লাগান। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ঠোঁট নরম থাকবে।
Holi 2026: রং খেলেও ত্বকে হবে না ব্রণ-র‍্যাশ! জানুন বিশেষজ্ঞের পরামর্শ  8 / 8
চোখে রং গেলে অবহেলা নয়:
চোখে রং পড়লে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। জ্বালা বা সমস্যা থাকলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শেয়ার করুন

আরও জানুন