Calcutta Television Network

AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড!

TCS-এ চাকরি যাচ্ছে ১২ হাজার! ফ্রেশারদের টেনেটুনে বিদায়? IT ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছে AI ঝড়!

By : Calcutta Television Network | Updated at : 05-08-2025 10:38:43

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/FINAL JACKET AKD CN NEW BY MONI (44)_13.jpg
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 1 / 15
ভারতের অন্যতম বৃহৎ আইটি সংস্থা TCS (Tata Consultancy Services) চলতি অর্থবছরেই ছাঁটাই করতে চলেছে প্রায় ১২ হাজার কর্মী! এই ঘোষণা শুধু চাকরিপ্রার্থীদের নয়, গোটা IT দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 2 / 15
এই ট্রেন্ড অবশ্য TCS-এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর আগে Infosys, Wipro-র মতো নামী সংস্থাগুলিও একই পথে হেঁটেছে।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 3 / 15
প্রশ্ন হল—এই হঠাৎ ছাঁটাইয়ের পেছনে কী কারণ? আর ভবিষ্যতে এই সেক্টরে কীভাবে টিকে থাকবেন নবীন প্রজন্ম?
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 4 / 15
'পিরামিড' থেকে 'ডায়মন্ড'—নতুন চাকরির কাঠামো। আগে IT কোম্পানিগুলোর হায়ারিং মডেল ছিল পিরামিড-আকৃতির। ওপরের দিকে থাকতেন কম সংখ্যক সিনিয়র ম্যানেজার, নিচের দিকে থাকতেন বিপুল সংখ্যক ফ্রেশার ও ট্রেইনি, যাঁরা coding, testing, data entry ইত্যাদি কাজ করতেন।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 5 / 15
কিন্তু এখন এই মডেল সম্পূর্ণ বদলে ‘ডায়মন্ড শেপড’ হচ্ছে- শীর্ষ ও ভিত্তি স্তরে কম কর্মী থাকবে, মাঝখানে থাকবে সেই সমস্ত দক্ষ কর্মীরা যাঁরা AI, Automation, Cloud, Machine Learning-এ পারদর্শী।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 6 / 15
AI স্কিলড না হলে ছাঁটাই অবধারিত! আজকের দিনে AI চালিত সফটওয়্যার এমনভাবে কাজ করছে, যেখানে মানুষকে আর ‘বেসিক’ কাজে দরকার পড়ছে না। Entry-level jobs গুলি অটোমেশন দিয়ে সরিয়ে দিচ্ছে কোম্পানিগুলো।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 7 / 15
যে কারণে ফ্রেশারদের রিক্রুটমেন্ট একেবারে কমে গিয়েছে। ব্যয় কমাতে গিয়ে AI-দক্ষ কর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ম্যান পাওয়ার নয়, এখন ফোকাস মেশিন-পাওয়ারে।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 8 / 15
আন্তর্জাতিক বাজারে মন্দা, বন্ধ হচ্ছে নতুন প্রজেক্ট। TCS, Infosys-এর মতো ভারতীয় কোম্পানিগুলোর গ্রাহকের বেশিরভাগই আমেরিকা ও ইউরোপ-ভিত্তিক। কিন্তু বর্তমানে সেখানে চলছে- অর্থনৈতিক মন্দা, রাজনীতিক অস্থিরতা, আর বিনিয়োগে ভাটা।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 9 / 15
ফলে নতুন প্রজেক্ট আসা প্রচণ্ড হারে কমে গিয়েছে। আর তাই ভারতীয় IT সংস্থাগুলিও বাধ্য হচ্ছে খরচ কমাতে, ছাঁটাই করতে।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 10 / 15
সরকারি চাকরিতে ভাঁটা, প্রাইভেটেও শুরু সংকট! ভারতে সরকারি চাকরিতে নিয়োগ বহুবছর ধরেই কমছে। এখন সেই ধারা এসে পড়েছে প্রাইভেট সেক্টরে। চাকরি পেতে গেলে শুধু ডিগ্রি নয়, দরকার নতুন প্রযুক্তিতে দক্ষতা।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 11 / 15
যারা এখনও C, Cloud Computing, Data Science, Cybersecurity-র মতো স্কিল শিখছেন না, তাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 12 / 15
একজন IT ইন্ডাস্ট্রি ভেটেরান বলছেন, 'AI যদি আপনার কাজ করতে পারে, তাহলে কোম্পানি আপনাকেই বাদ দেবে। তাই AI দিয়ে কাজ করার ক্ষমতা না থাকলে IT জগতে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠবে।'
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 13 / 15
তাহলে কী করবেন তরুণ প্রজন্ম? এখনই শিখুন AI ও ML ভিত্তিক কোর্স। আপস্কিল করুন নিজের Automation Tools, Cloud Tech, Python ইত্যাদিতে। শুধু Marks বা Degrees নয়, প্রমাণ করুন প্র্যাকটিকাল স্কিলস। Internship, Freelance, Project—যেখানেই হোক, Real-world experience অর্জন করুন।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 14 / 15
TCS-এর এই ছাঁটাই কিন্তু একটি ‘সতর্ক সংকেত’। ফিউচার ইজ AI! না শিখলে, চাকরি থাকবে না! বিশ্বজুড়ে পরিবর্তন ঘটছে কাজের জগতে। একমাত্র পথ—নতুন প্রযুক্তিকে আপন করে নেওয়া।
AI ছাড়া ভবিষ্যৎ নেই—‘ডায়মন্ড মডেল’-এ পাল্টে যাচ্ছে চাকরির পিরামিড! 15 / 15
এই মুহূর্তে চাকরি হারানোর আতঙ্কের চেয়ে বড় বিষয় হল নিজেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোলা।
শেয়ার করুন

আরও জানুন