Calcutta Television Network

ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন, জানেন কোনটা ?

ভারতীয় রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন ও বানসাল গ্রূপের যৌথ উদ্যোগে ভারতীয় রেলের এই 'বিশেষ স্টেশনটি' পরিচালিত হয়। জানেন কি, কোথায় অবস্থিত এই স্টেশন ? আর পিপিপি মডেলের মাধ্যমে রেলস্টেশন রক্ষনাবেক্ষনের এই স্ট্রেটেজি কি ভবিষ্যতে সবকিছু 'প্রাইভেটাইজেশন' হওয়ারই ইঙ্গিত দিচ্ছে ? কি করতে চলেছে 'মোদী সরকার' ? জানুন বিস্তারিত।

By : Calcutta Television Network | Updated at : 14-11-2025 13:27:21

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (38)_107.jpg
ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন, জানেন কোনটা ? 1 / 6
কল্পনা করুন, ট্রেন থেকে নামতেই এয়ার-কন্ডিশনড লাউঞ্জ, হাই-স্পিড এলিভেটর, ফুড কোর্ট, লাক্সারি রিটেল আউটলেট, ভাবুন তো কেমন অনুভূতি হবে তখন আপনার ?
ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন, জানেন কোনটা ? 2 / 6
এইসব চোখ ধাঁধানো লাক্সারি দেখার পরও যখন দেখবেন একটি আস্ত কনভেনশন সেন্টারও অপেক্ষা করছে, শুধুমাত্র আপনার জন্য। চক্ষু ছানাবড়া তখন হবে কিনা আপনার বলুন ? এমনকি এও মনে হতে পারে যে, ভুল করে হয়তো চলে এসেছেন বিশ্বের সেরা কোনো এয়ারপোর্টে।
ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন, জানেন কোনটা ? 3 / 6
মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত রানি কমলাপতি রেলওয়ে স্টেশন (পূর্বের নাম হাবিবগঞ্জ) গেলে আপনার অভিজ্ঞতা হবে ঠিক এমনই। ভারতের প্রথম বেসরকারি এই স্টেশন পুরোপুরি বদলে দিচ্ছে যাত্রীদের ট্রেনযাত্রার অভিজ্ঞতা।
ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন, জানেন কোনটা ? 4 / 6
সৌরবিদ্যুৎ-চালিত এই স্টেশনে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সঙ্গে পাবেন ২৪ ঘন্টাই পাওয়ার ব্যাকআপ।
ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন, জানেন কোনটা ? 5 / 6
২০১৭ সালের জুন মাসে 'হাবিবগঞ্জ স্টেশন' হিসেবে উদ্বোধনের পর এটিকেই ভারতের প্রথম PPP মডেলে পরিচালিত রেলওয়ে স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় । ২০২১ সালের নভেম্বরে এই স্টেশনের নাম বদলে রাখা হয় রানি কমলাপতি রেলওয়ে স্টেশন।
ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন, জানেন কোনটা ? 6 / 6
'পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে পরিচালিত এই স্টেশনটি ভারতীয় রেলের মালিকানায় থাকলেও, এর দৈনন্দিন রক্ষণাবেক্ষনের দায়িত্বে রয়েছে বানসাল গ্রুপ। তবে ভারতীয় রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশনও (IRSDC) এই স্টেশন ব্যবস্থাপনার জন্য আংশিকভাবে দায়ী।
শেয়ার করুন

আরও জানুন