1 / 11
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা Microsoft ফের বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। সংস্থার মোট কর্মীর প্রায় ৪ শতাংশ, অর্থাৎ প্রায় ৯,১০০ জন কর্মী এই দফায় চাকরি হারাতে পারেন।
2 / 11
২০২৩ সালে যেমনভাবে বড়সড় ছাঁটাই ঘটেছিল, তারপর এত বড় কর্মী সংকোচনের সিদ্ধান্ত এই প্রথম। এই ঘটনাকে ঘিরে আবারও IT-র জগতে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের আবহ।
3 / 11
IT সেক্টরের এক ভয়ংকর ট্রেন্ড?
Microsoft-এর মতো প্রথমসারির সংস্থাগুলি ছাড়াও, বিগত কয়েক বছরে Google, Amazon, IBM-এর মতো বহুজাতিক সংস্থাগুলিও নিয়মিত কর্মী ছাঁটাই করেছে। এই মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে যে ধরণের অস্থিরতা ও মন্দা চলছে, তার প্রভাব Tech Industry-র ওপর ভয়ঙ্করভাবে পড়ছে।
4 / 11
২০২২ সালে Microsoft দুই দফায় কর্মী ছাঁটাই করেছিল। ২০২৩ সালে আবার একবার ছাঁটাই হয়েছিল। ২০২৫-এর মধ্যেও Sales বিভাগে আরও বড়সড় রদবদলের পরিকল্পনা করছে সংস্থা।
5 / 11
মাইক্রোসফটের গ্লোবাল পরিসংখ্যান (শেষ ৩ বছর)- বর্তমানে মোট কর্মীর সংখ্যা (২০২৫ পর্যন্ত) প্রায় ২,২৪,০০০। ২০২২ সালে ছাঁটাই হয়েছে দুইবার, ২০২৩ সালে ছাঁটাই হয়েছে একবার, ২০২৫-এ সম্ভাব্য ছাঁটাই হয়েছে ৯,১০০+। মে মাসে ছাঁটাই হয়েছে ৬,০০০ কর্মী (Sales/HR/Support সেক্টরে)।
6 / 11
কেন এই ছাঁটাই?
Microsoft এবং অন্যান্য Tech সংস্থাগুলি তাদের মূল ব্যয়ের খাতগুলিকে 'Lean and Efficient' করতে চাইছে।
7 / 11
Sales Team-এ যেখানে আগে কয়েক হাজার লোক কাজ করতেন, এখন তার অর্ধেকেই কাজ চালানো সম্ভব বলে মনে করছে সংস্থা। AI ও Automation-এর দাপটে অনেক সাধারণ কাজই এখন মেশিন দিয়ে করা সম্ভব। অর্থনৈতিক চাপ ও প্রজেক্ট কমার কারণে কর্মী সংখ্যাও কমানো হচ্ছে।
8 / 11
'Corporate America' এখন Efficiency-র পথে। বিশ্বের সব বড় কর্পোরেট সংস্থা এখন চায় কম মানুষ দিয়ে বেশি কাজ করাতে। এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। যেমন- আর্থিক মন্দা ও মুদ্রাস্ফীতি, মুনাফা ধরে রাখতে খরচ কমানো, AI ও ডিজিটাল টুলসের প্রসার, Project outsourcing ও offshore কাজের রূপান্তর।
9 / 11
একজন টেক কনসালট্যান্ট, সিলিকন ভ্যালি, 'AI-এর দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে Sales ও Support-এর মতো 'human-centric' বিভাগ। AI এখন ক্লায়েন্ট ম্যানেজমেন্টও করতে পারে।
10 / 11
তাহলে কাদের চাকরি সুরক্ষিত? যারা আপস্কিল করছেন, তারা এখনও নিরাপদ। Generative AI, Cloud Infrastructure, Cybersecurity, Data Science—এই বিভাগে দক্ষতা থাকলে চাকরি সুরক্ষিত। অন্যদিকে, Sales, Marketing Support, Non-core Tech Jobs ক্রমশ ঝুঁকির মুখে।
11 / 11
Microsoft-এর এই ছাঁটাই শুধুমাত্র একটি সংস্থার সংকেত নয়, এটি একটি বৈশ্বিক ইঙ্গিত। যে ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি, সেখানে কর্মসংস্থানের চেহারা বদলে যাবে। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যেখানে AI-কে টেক্কা দিতে হলে নিজেকেও AI-র মতো দক্ষ করে তুলতে হবে। তাই যারা এখনও 'কমফোর্ট জোন'-এ আছেন, তাদের এখনই জেগে ওঠার সময়। Skill না থাকলে চাকরি থাকবে না—এটাই কর্পোরেটের নতুন মন্ত্র।
শেয়ার করুন