Calcutta Television Network

গণনাট্যের ছড়া লিখতে লিখতেই বলিউডের গীতিকার হয়েছিলেন।জানুন কে এই বিখ্যাত সংগীত পরিচালক।

গণনাট্য সংঘের ছড়া দিয়েই সংগীত জীবন শুরু। তারপর আশা, লতা সবার সঙ্গে কাজ। বলিউডে তাঁর মতো সংগীত পরিচালক যেন খুব কমই আছেন। জানুন কে ইনি।

By : Calcutta Television Network | Updated at : 19-11-2025 17:47:41

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/SALIL_01_112.jpg
গণনাট্যের ছড়া লিখতে লিখতেই বলিউডের গীতিকার হয়েছিলেন।জানুন কে এই বিখ্যাত সংগীত পরিচালক। 1 / 7
সলিল চৌধুরীর জন্ম ১৯২২ সালের ১৯ নভেম্বর, অবিভক্ত বাংলার দক্ষিণ ২৪ পরগনার গাজীপুরে।৮ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শোনা যায় তার শৈশব কেটেছে অসমের চা-বাগানে বাবার চাকরির সুবাদে।
গণনাট্যের ছড়া লিখতে লিখতেই বলিউডের গীতিকার হয়েছিলেন।জানুন কে এই বিখ্যাত সংগীত পরিচালক। 2 / 7
তাঁর বাবা জ্ঞানেন্দ্রময় চৌধুরী ছিলেন চা-বাগানের ডাক্তার এবং চা বাগানের শ্রমিকদের নিয়ে তিনি মাঝে মাঝে নাটকও করতেন। ব্রিটিশবিরোধী পরিবারে বড় হলেও সলিল বেড়ে ওঠেন পশ্চিমি সংগীত শুনে শুনেই।
গণনাট্যের ছড়া লিখতে লিখতেই বলিউডের গীতিকার হয়েছিলেন।জানুন কে এই বিখ্যাত সংগীত পরিচালক। 3 / 7
বিদ্যালয় শেষে তিনি কলকাতায় বঙ্গবাসী কলেজে পড়তে আসেন। ১৯৪৪ সালে হয়ে ওঠেন ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য এবং যুক্ত হন গণনাট্য সংঘে।
গণনাট্যের ছড়া লিখতে লিখতেই বলিউডের গীতিকার হয়েছিলেন।জানুন কে এই বিখ্যাত সংগীত পরিচালক। 4 / 7
গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে উন্নয়ন ও সচেতনতার বার্তা পৌঁছাতে তিনি লিখেছেন অসংখ্য ছড়া, গান ও নাটক।মাত্র ২২ বছর বয়সেই সৃষ্টি করেন 'গাঁয়ের বঁধূ'—যা আজও অনবদ্য।
গণনাট্যের ছড়া লিখতে লিখতেই বলিউডের গীতিকার হয়েছিলেন।জানুন কে এই বিখ্যাত সংগীত পরিচালক। 5 / 7
ইন্ডাস্ট্রিতে তাঁর নিয়ে ছড়িয়ে আছে বহু গল্প। একবার শচীন দেব বর্মন মজা করে বলেছিলেন—“আমার ছেলে আমার গান শোনে না, সারাদিন তোমার গানই শোনে!”
গণনাট্যের ছড়া লিখতে লিখতেই বলিউডের গীতিকার হয়েছিলেন।জানুন কে এই বিখ্যাত সংগীত পরিচালক। 6 / 7
বাংলা ছাড়াও হিন্দি, মালায়ালম, তামিল, তেলেগু, ওড়িয়া—সব ভাষার ছবিতেই শোনা যায় তাঁর সুর।"ধিতাং ধিতাং বলে', 'নীল ধ্রুবতারা', 'উড়ে যারে পাখি'—তাঁর গান আজও কালজয়ী।
গণনাট্যের ছড়া লিখতে লিখতেই বলিউডের গীতিকার হয়েছিলেন।জানুন কে এই বিখ্যাত সংগীত পরিচালক। 7 / 7
জীবনের পথে দু’বার বিবাহ—প্রথমে চিত্রশিল্পী জ্যোতি চৌধুরী, পরে গায়িকা সবিতা চৌধুরীর সঙ্গে।১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর চলে গেলেও, তাঁর গান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সকলে।
শেয়ার করুন

আরও জানুন