Calcutta Television Network

'জেন জি' ভাষার প্রভাব এখন চিকিৎসাশাস্ত্রেও।সময়ের সঙ্গে সঙ্গে কি বদলাচ্ছে চিকিৎসার পরিভাষাও ?

আজকাল বাংলা ইংরেজি, হিন্দির মিশ্রনে এক নতুন ভাষার উৎপত্তি ঘটেছে এদেশে। নাম তার "জেন জি" ভাষা।এভাষার প্রধান বৈশিষ্ট হলো, খুবই কম শব্দ ব্যবহার করে নিজের আবেগগুলো একেবারে জলবৎ -তরলং করে বোঝানো যায়। যেমন আপনার কথার উত্তরে কেউ যদি 'লোল' বলে, তাহলেই বুঝবেন যে সে আপনার কথায় প্রচন্ড হতবাক হয়েছে। আবার কেউ যদি মুখ বেঁকিয়ে 'লোল' বলে, তাহলে বুঝবেন কটাক্ষ করছে। এই যে 'অ্যাব্রিভিয়েশান' ব্যবহার করে নিজের মনের কথা চট করে বলে ফেলা, এর চল, বছর দশেক হলো শুরু হয়েছে। তবে নবীন হলেও, এভাষার গুরুত্ব দিন দিন ক্রমবর্ধমান। আজকাল শোনা যাচ্ছে যে ডাক্তারীতেও নাকি এখন ব্যবহার করা হচ্ছে এই 'টার্ম' গুলো। জেনে নিন কিভাবে ?

By : Calcutta Television Network | Updated at : 21-11-2025 17:57:46

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (41)_114.jpg
'জেন জি' ভাষার প্রভাব এখন চিকিৎসাশাস্ত্রেও।সময়ের সঙ্গে সঙ্গে কি বদলাচ্ছে চিকিৎসার পরিভাষাও ? 1 / 8
আমরা সবাই FOMO চিনি। ফোমোর পুরো কথাটি হলো ,' ফিয়ার অফ মিসিং আউট' .অর্থাৎ সারাক্ষন আপনি ভেবে চলেছেন এই বুঝি আপনাকে বাদ দিয়ে আপনার বন্ধুরা 'সব' মজা করে ফেললো অথবা আপনাকে না নিয়েই আপনার পরিবার ঘুরতে চলে গেলো কোথাও।এই উদ্বিগ্নতাতেই কাটছে আপনার রাত-দিন। এই ঘটনাকেই একমাথায় 'ফোমো' বলা হয়. এটি কিন্তু একধরণের মানসিক রোগ। তবে চিন্তার বিষয় হলো 'ফোমো' থেকে 'ফোফো', 'ফোবো', 'ফোডা' - এরকম আরো নানান রোগের জন্ম হয় ?
'জেন জি' ভাষার প্রভাব এখন চিকিৎসাশাস্ত্রেও।সময়ের সঙ্গে সঙ্গে কি বদলাচ্ছে চিকিৎসার পরিভাষাও ? 2 / 8
ফোফো -র পুরো কথাটি হলো - 'ফিয়ার অফ ফাইন্ডিং আউট' - ধরুন আপনার মা খুব অসুস্থ। কিন্তু ডাক্তার দেখতে বললেই বলে, " আজ না, কাল যাবো' .এসব বলার পিছনে প্রকৃত যে মনস্তত্ব কাজ করছে তা হলো ' ডাক্তার দেখালেই যদি খারাপ কিছু বেরোয়?' এটাই 'ফোফো'।
'জেন জি' ভাষার প্রভাব এখন চিকিৎসাশাস্ত্রেও।সময়ের সঙ্গে সঙ্গে কি বদলাচ্ছে চিকিৎসার পরিভাষাও ? 3 / 8
আবার কেউ কেউ এমন আছেন নিজের ব্যাংক ব্যালান্স চেক করেন না, কারণ তার মনে হয় তার ব্যাঙ্ক ব্যালান্স খুবই কম। অনেকে আবার মিসকল দিলে ঘুরিয়ে ফোন করেন না পাছে যদি কোনো খারাপ খবর শুনতে হয় ? এইসবগুলোই 'ফোফো' - র লক্ষণ।
'জেন জি' ভাষার প্রভাব এখন চিকিৎসাশাস্ত্রেও।সময়ের সঙ্গে সঙ্গে কি বদলাচ্ছে চিকিৎসার পরিভাষাও ? 4 / 8
'ফোফো'র হাত ধরেই আসে 'ফোবো' . যার অর্থ হলো ' ফিয়ার অফ বেটার অপশন' . সারাদিন স্ক্রোল করছেন , কম্পেয়ার করছেন, খুঁজছেন কিন্তু পারফেক্ট অপশান কিছুতেই পাচ্ছেন না - সবসময় দ্বিধা- দ্বন্দে ভুগছেন। সঠিক সিদ্ধান্ত নিতেই পারছেন না। এইরকম ধরণের আচরণ যদি আপনারও হয়ে থাকে তাহলে জানবেন আপনিও 'ফোবো' তে আক্রান্ত।
'জেন জি' ভাষার প্রভাব এখন চিকিৎসাশাস্ত্রেও।সময়ের সঙ্গে সঙ্গে কি বদলাচ্ছে চিকিৎসার পরিভাষাও ? 5 / 8
এরপর আসে ফোপো অর্থাৎ 'ফিয়ার অফ পিপলস ওপিনিয়ন' - চাকরিটা আপনার 'জাস্ট' আর পোষাচ্ছে না তবুও আপনি ছাড়তে পারছেন না কারণ “লোকে কি বলবে!” রিলেশনশিপে আর অক্সিজেন নেই, দমবন্ধ হয়ে যাচ্ছে, তবুও আপনি বেরোতে পারছেন না , ওই এককারণ, 'লোকে কি বলবে'. লোকের বক্তব্য যদি আপনার কাছে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে জানবেন আপনাকেও 'ফোপো' রোগে ধরেছে।
'জেন জি' ভাষার প্রভাব এখন চিকিৎসাশাস্ত্রেও।সময়ের সঙ্গে সঙ্গে কি বদলাচ্ছে চিকিৎসার পরিভাষাও ? 6 / 8
'ফোমু' - এটিও একধরণের মোনস্ত্বাত্বিক ব্যাধি, যার ফুল ফর্ম হলো 'ফিয়ার অফ মেসিং আপ' .অনেকেই আছেন যারা নিজেরা এতো বেশি পারফেক্ট হতে চান, যে সেটা হতে গিয়ে তারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনেন। আপনার আসে পাশে যদি এমন কেউ থেকে থাকেন, শীঘ্র তাকে নিয়ে কাউন্সিলিং- এ যান কারণ তিনি ফোমু-তে আক্রান্ত।
'জেন জি' ভাষার প্রভাব এখন চিকিৎসাশাস্ত্রেও।সময়ের সঙ্গে সঙ্গে কি বদলাচ্ছে চিকিৎসার পরিভাষাও ? 7 / 8
আর আছে 'ফোডা' অর্থাৎ 'ফিয়ার অফ ডুইং এনিথিং' . এই রোগে যারা আক্রান্ত তারা এমন ভান করেন যেন দুনিয়ার সব কাজ তারাই করছেন কিন্তু আদতে তারা কিছুই করেন না। এরা কম্পিউটারে একত্রে ৫০ টা ট্যাব একসঙ্গে খুলে রাখেন কিন্তু কাজ শুরুর ঠিক ৫ মিনিট বাদেই হঠাৎ এদের মনে হয় " না, আজ নয়, কাল থেকেই শুরু করবো কাজটা।' এরাই ফোডাক্রান্ত।
'জেন জি' ভাষার প্রভাব এখন চিকিৎসাশাস্ত্রেও।সময়ের সঙ্গে সঙ্গে কি বদলাচ্ছে চিকিৎসার পরিভাষাও ? 8 / 8
শেষমেশ আসে 'ফোসা' অর্থাৎ 'ফিয়ার অফ স্টার্টিং ওভার'। যার অর্থ হলো, আপনার জীবন কোনোমতে চলছে, চাইছেন নতুন করে সব কিছু শুরু করতে, কিন্তু মনে মনে ভাবছেন নতুনভাবে শুরু করা মানেই তো স্যান্ডেল পরে হিমালয় ওঠা - তাই এতো কষ্ট কে করবে ? - এইরকম ভাবনাচিন্তা যদি থাকে আপনার তাহলে জেনে রাখুন আপনিও 'ফোসা' ব্যাধিতে আক্রান্ত।
শেয়ার করুন

আরও জানুন