Calcutta Television Network

কোনো পরিব্রাজক বা ট্রাভেল ব্লগার নয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন 'এই' ধর্মগুরু। জানেন তিনি কে ?

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (32)_99.jpg

By : Calcutta Television Network | Updated at : 05-11-2025 16:18:04

কথায় আছে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বন। অর্থাৎ বুদ্ধপূর্ণিমা হোক বা খ্রিষ্টমাস বাঙালিরা, সব উৎসবেই আছে। জাতি, ধর্ম আর বর্ণ নির্বিশেষে এখানে সবাই সব উৎসবে অংশ নেয়, আনন্দ করে। গুরুনানক জয়ন্তীও আমরা পালন করি পূর্ণিমা পুজোর মাধ্যমে। .কিন্তু জানেন কি গুরুনানক জয়ন্তী শুধু ভারতেই নয় পালিত হয় নেপাল আফগানিস্তানসহ আরো অনেক দেশে। জানুন গুরুনানক সম্পর্কে কিছু অজানা তথ্য।
কোনো পরিব্রাজক বা ট্রাভেল ব্লগার নয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন 'এই' ধর্মগুরু। জানেন তিনি কে ? 1 / 5
১৪৬৯ সালে জন্মগ্রহণ করেছিলেন নানক। ১৫ শতাব্দীর যে সময়ে তিনি জন্মেছিলেন সেই সময় সমাজে ছিল জাতিভেদ প্রথা। নানকই প্রথম এই প্রথা তুলে সাম্যবাদের কথা বলেছিলেন।
কোনো পরিব্রাজক বা ট্রাভেল ব্লগার নয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন 'এই' ধর্মগুরু। জানেন তিনি কে ? 2 / 5
তিনি পরিব্রাজকের ন্যায় জীবন যাপন করতেন। তারা জীবনী পরে জানা যায়, যে তিনি, তাঁর জীবনে এতো বেশি ভ্রমণ করেছেন, পৃথিবীর আর কোনো ধর্মগুরু এতো বেশি পথ অতিক্রম করেননি। সেইকারণে তাকে , ' মোস্ট ট্রাভেলড রিলিজিয়াস লিডার' - বলে আখ্যাও দেওয়া হয়েছে। জানা যায় তিনি তাঁর জীবনের ২০ বছর শুধুমাত্র ভ্রমণ করেই কাটিয়েছেন। তিব্বত, তুর্কি থেকে শুরু করে মক্কা মদিনা - এহেন আর কোনো এমন জায়গা নেই যেখানে তিনি যাননি।
কোনো পরিব্রাজক বা ট্রাভেল ব্লগার নয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন 'এই' ধর্মগুরু। জানেন তিনি কে ? 3 / 5
তাঁকে বিভিন্ন দেশে বিভিন্ন নাম ডাকা হয়। যেমন আফগানিস্তানে তাকে নানক পীর, নেপালে ঋষি নানক, ইরাকে বাবা নানক, শ্রীলংকায় নানক চারা, তিব্বতে নানক লামা।
কোনো পরিব্রাজক বা ট্রাভেল ব্লগার নয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন 'এই' ধর্মগুরু। জানেন তিনি কে ? 4 / 5
উনি প্রথম লঙ্গর -এর ধারণা এনেছিলেন সমাজে।ছোট থেকেই তিনি সবার জন্য রান্না হবে এমন একটি রান্নাঘরের কথা সবসময় বলতেন। তাঁর তৈরী করা এই ঐতিহ্যে এখনও গুরুদ্বারগুলিতে অনুসরণ করা হয়।
কোনো পরিব্রাজক বা ট্রাভেল ব্লগার নয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন 'এই' ধর্মগুরু। জানেন তিনি কে ? 5 / 5
জানেন কি বিদ্যাসাগরের জন্মের অনেক আগেই গুরুনানক বিধবা বিবাহের কথা বলে গেছেন। তিনি মেয়েদের সমাজে অগ্রাধিকার না দেওয়ার ঘর বিরোধিতা করেছিলেন একসময়। তিনি বলেছিলেন যে নারী সবকিছুর স্রষ্টা, তাঁকে এগোতে না দেওয়া অপরাধ।
শেয়ার করুন

আরও জানুন