Calcutta Television Network

শিশুকন্যার ছবি প্রকাশ্যে এনে কি নিজেকে ফের বলিউডে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে নায়িকা ?

সদ্যজাত সন্তানদের মুখ না দেখানোর রীতি, এখন বলিউডের একটি প্রচলিত প্রথা । তবে এই প্রথার জন্ম, বছর কয়েক আগে থেকেই। ৯০ এর দশক শুরুর দিকেও এসব রীতির খুব - একটা প্রচলন ছিল না বলি সেলেবদের মধ্যে। তবে হঠাৎ করে, এর আবির্ভাবের মূল কারণ হলো পাপ্পারাজিদের অহেতুক দৌরাত্ম্য। মূলত সন্তানদের সুরক্ষার কারণেই এমন করে থাকেন তারা। তবে এবার সেই পথ অনুসরণ থেকে বিরত রইলেন দীপিকা।

By : Calcutta Television Network | Updated at : 22-10-2025 18:22:41

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (17)_85.jpg
শিশুকন্যার ছবি প্রকাশ্যে এনে কি নিজেকে ফের বলিউডে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে নায়িকা ? 1 / 5
দিওয়ালির দিন নিজের মেয়ের ছবি ইন্সটা তে প্রকাশ করে ভক্তকুলকে উপহার দিলেন নায়িকা।
শিশুকন্যার ছবি প্রকাশ্যে এনে কি নিজেকে ফের বলিউডে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে নায়িকা ? 2 / 5
দীর্ঘদিন ধরে দীপিকা ও তাঁর স্বামী তাঁদের সন্তানকে সামাজিক মাধ্যম বা ক্যামেরার থেকে দূরে রেখেছিলেন। তাদের ফ্যানেরা এতদিন কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন যে কবে দেখা যাবে ছোট্ট দোয়ার মুখ? কিন্তু দীপিকা নিজের মতো করে সময় নিয়েছেন, এবং অবশেষে ঠিক করলেন, এই দীপাবলির এই বিশেষ মুহূর্তেই মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন নায়িকা।
শিশুকন্যার ছবি প্রকাশ্যে এনে কি নিজেকে ফের বলিউডে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে নায়িকা ? 3 / 5
এতদিন তিনি সময় নিয়েছেন, স্নেহে ও নিরিবিলিতে মাতৃত্ব উপভোগ করেছেন।তবে মাস খানেক আগেই কর্মজীবনে ফেরার কথা ঘোষণা করেন তিনি। আবু দাবির এক মসজিদের তথা মিউজিয়ামের অ্যাড শ্যুট করে মাস খানেক আগেই খবরের শিরোনামে এসেছেন তিনি।
শিশুকন্যার ছবি প্রকাশ্যে এনে কি নিজেকে ফের বলিউডে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে নায়িকা ? 4 / 5
এরপর হঠাৎ করেই নায়িকার কালকি থেকে বাদ পড়া নিয়ে জটলা শুরু হয় নেট মাধ্যমে।
শিশুকন্যার ছবি প্রকাশ্যে এনে কি নিজেকে ফের বলিউডে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে নায়িকা ? 5 / 5
এবার ফের মেয়ের ছবি প্রকাশ্যে এনে শিরোনামে। দীপিকার হঠাৎ করেই এতো খবরে আসার পিছনে কি শুধুই ভক্তদের ভালোবাসা নাকি পিছনে চলছে কোনো পাবলিসিটি স্টান্ট ? নিজেকে ফের ভক্তদের কাছে প্রাসঙ্গিক করে তুলতেই কি এমন থেকে থেকেই নয়া চমক দিচ্ছেন নায়িকা ?
শেয়ার করুন

আরও জানুন