1 / 6
গতকালের বিশ্বজয়ের পর বিসিসিআই ঘোষণা করেছে যে ভারতীয় টিমকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে ৫১ কোটি টাকা। আইসিসি দিয়েছে ৩৯ লাখ টাকা।
2 / 6
এর আগেও 'ভারতের ঝুলিতে' বিশ্বকাপ এসেছিলো 'ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হাত ধরে' ।সেইসময় তাদের পুরস্কারস্বরূপ দেওয়া হয়েছিল ৮৯ কোটি টাকা। তবে মহিলাদের জন্য এতো কম টাকা বরাদ্দ হলো কেন ? এ নিয়ে উঠছে প্রশ্ন। অনেক ফেমিনিস্টরা আবার 'জেন্ডার ডিসক্রিমিনেশন' নিয়ে প্রশ্ন তুলে, খোঁচাও মেরেছেন বিসিসিআইকে।
3 / 6
তবে নেটাগরিকদের কেউ কেউ বলছেন, সমতার মাপকাঠিতে মেয়েদেরকে জায়গা না দিলে, মেয়েরা কি পারতো আজ বিশ্বকাপ জিততে? উত্তরে একজন লিখেছেন, 'সুযোগ দিয়েছেন বলে পারিশ্রমিক কম দেবেন ? সুযোগের সমানাধিকারের সাথে সাথে পারিশ্রমিকের সমানাধিকারও কি প্রাপ্য নয় মেয়েদের ?
4 / 6
বিসিসিআই - এর সচিব দেবজিৎ সাইকিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেন যে, জয় শাহ ২০১৯ সাল থেকে বিসিসিআই- এর সচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই মহিলাদের ক্রিকেটে ঘটেছে আমূল পরিবর্তন।
5 / 6
যদিও তিনি ২০২৪ সালেই সচিব পদ থেকে সরে যান তবুও তার আমলে তিনি মহিলাদের পারিশ্রমিক ৩০০ শতাংশ বাড়িয়েছিলেন। এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল শুধুই বেতনের সমতার কথা মাথায় রেখেই। আগে মহিলাদের পারিশ্রমিক ছিল ২.৮৮ মিলিয়ন এখন তা বেড়ে হয়েছে ১৪ মিলিয়ন।
6 / 6
এই সৎ উদ্যোগগুলি নিঃসন্দেহে মহিলাদের ক্রিকেটকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। যার পরিণতিস্বরূপই বিসিসিআই, খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফ-সহ পুরো দলের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন গত কাল।
শেয়ার করুন