1 / 5
ফের প্রিয় জায়গা কেদারনাথে গিয়ে আবেগে ভাসলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। সম্প্রতি তার কেদারযাত্রার ছবি আর ভিডিও পোস্ট করেন তিনি, ইন্সটায়। মুসলিম পরিবারের মেয়ে হয়ে তীর্থযাত্রা ? এনিয়েই শুরু হয় জল্পনা।
2 / 5
ক্যাপশনে, “জয় শ্রী কেদার " লিখে এই জল্পনাকেই আরও উস্কে দেন তিনি।
3 / 5
ক্যাপশনে তিনি আরও লেখেন যে একমাত্র এই জায়গাই নাকি তার সবচেয়ে কাছের, সবচেয়ে আপন। যতবারই তিনি কেদারনাথ যান, ততবারই তাঁকে মুগ্ধ করে ওখানকার শান্ত প্রকৃতি।
4 / 5
তিনি এও লেখেন যে প্রতিবার নতুন কিছু আবেগ উপহার পেতেই তিনি বার বার ফিরে চান কেদারনাথে। সবশেষে তিনি ওই জায়গাটির উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন , " ধন্যবাদ আমাকে সবকিছু দেওয়ার জন্য, ধন্যবাদ আমাকে আজকের 'আমি' বানানোর জন্য।"
5 / 5
এমনিতেও পাহাড়ের সঙ্গে যে তার আত্মিক যোগ গভীর, সেকথা নায়িকা প্রকাশ করেছিলেন আগেই। এবার তার এই আবেগঘন বার্তা যেন আরো গভীরভাবে ভক্তকুলের হৃদয় ছুঁয়ে গেলো।
শেয়ার করুন