1 / 12
১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫ সালে সম্প্রচারিত কিছু এপিসোডে এমন কিছু দৃশ্য বা ঘটনা দেখানো হয়েছিল, যার অনেকটাই হুবহু সত্যি হয়েছে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে।
2 / 12
উদাহরণ স্বরূপ বলা যেতে পারে , সিজন ৬-এর ৯ নম্বর এপিসোডের কথা। এখানে দেখানো হয়েছিল, লিসা নামের একটি মেয়ে একজন 'ভবিষ্যৎ বক্তার' কাছে গিয়ে বলছেন, যে তিনি 'ভবিষ্যতের মার্জ সিম্পসনের' সঙ্গে কথা বলতে চান।লিসার এমন ইচ্ছে শুনেই, সেই ফর্চুনেটেলার তার হাতে ধরিয়ে দেন একটি পিকচার ফোন। আর এই ফোনের মাধ্যমেই লিসা যোগাযোগ করেন ১৫ বছর পরের মার্জ সিম্পসনের সঙ্গে।
3 / 12
ঘটনাটি তখন কাকতালীয় বা বিনোদনমূলক লাগলেও। এটি বর্তমান প্রজন্মের ভিডিও কলিং - এরই অনুরূপ কিছু ছিল। তবে কি face time- এর মতো কিছু যে ভবিষ্যতে আসতে চলেছে সেটা অনেক দিন আগে থেকেই বুঝেছিলেন ‘দ্য সিম্পসনস’ - এর নির্মাতারা ?
4 / 12
সেই একই এপিসোডে দেখানো হয়েছিল এমন এক ঘড়ি যা অনেকটা 'স্মার্টওয়াচের' মতো কাজ করে। প্রায় ১৯ বছর বাদে এই ঘড়ি বাস্তব রূপ নেয়।
5 / 12
সিজন ২৫, এপিসোড ১৬-এ দেখানো হয়েছিল জার্মানির সঙ্গে ব্রাজিলের ফুটবল 'ওয়ার্ল্ডকাপ' হচ্ছে, যেখানে জার্মানি ৭-০ গোলে হারাচ্ছে ব্রাজিলকে। অবিকল ঠিক এই ঘটনাই ঘটে ২০১৪ সালের ওয়ার্ল্ডকাপ ফাইনালে। এপিসোডের সঙ্গে বাস্তব ঘটনার এই হুবহু মিল নিয়ে, সেইসময় তোলপাড় হয়েছিল মার্কিন গণমাধ্যমে।
6 / 12
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ঘটনাটিও একদম হুবহু দেখানো হয়েছিল সিজন ১১-এর ১৭ নম্বর এপিসোডে। ২০২৪ -এ যখন দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, ওনার প্রথম সাংবাদিক সম্মেলনের সঙ্গে ‘দ্য সিম্পসনস’ - এ সম্প্রচারিত দৃশ্যের হুবাহু মিল খুঁজে পাওয়া যায়।
7 / 12
সিজন ২২-এর ১ নম্বর এপিসোডেও দেখানো হয়েছিল বেন হোলস্ট্রম নামক এক অর্থনীতিবিদ নোবেল প্রাইজ জিতেছেন। ২০১৬ তে এই ঘটনাও সত্যি হয়ে যায়।
8 / 12
এমনকি হিগ্স বোসন কণার অস্তিত্ব আছে - তা প্রমান করার ফর্মুলাও ‘দ্য সিম্পসনস’ এর একটি এপিসোডে দেখানো হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় এটি 'বোসন কণা' আবিষ্কারের প্রায় ১০ বছর আগেই সম্প্রচারিত হয়েছিল কার্টুনটিতে।
9 / 12
১৯৯৪ সালের একটি এপিসোডে দেখানো হয়েছিল যে একজন মহিলা ঘোড়ার মাংস রান্না করছেন। যা পরবর্তীকালে ২০১৩ সালের ‘হর্সমিট স্ক্যান্ডাল’-এরই পূর্বাভাস দিয়েছিলো তখন। ২০১৩ সালে ইউনাইটেড কিংডমের 'খাদ্যদপ্তর' হঠাৎই খুঁজে পায় যে পুরো ইউকেতে যেসব মাংস 'গরুর মাংস' হিসেবে বিক্রি হচ্ছে, সেগুলি আদতে গরুর মাংস নয়, ঘোড়ার মাংস।
10 / 12
এমনকি ভারত পাকিস্তানের যুদ্ধের ভবিষ্যৎবাণীও উল্লিখিত ছিল ‘দ্য সিম্পসনস’ - এ। ওই এপিসোডে দেখানো হয়েছে যে কার্টুনের অন্যতম প্রধান চরিত্র হাতে খবরের কাগজ নিয়ে খবর পড়ছেন এবং খবরের কাগজে লেখা আছে যে ভারত পাকিস্থানের উপর পারমাণবিক বোমা ফেলেছে। যার ফলস্বরূপ পাকিস্তান পুরোপুরি 'প্যানকেক' হয়ে গেছে।
11 / 12
এতসব ভবিষ্যৎবাণীর পর, অনেকেই বিশ্বাস করেন, ‘দ্য সিম্পসনস’-এর নির্মাতারা হয়তো কোনো সাধারণ মানুষ নন। কেউ কেউ আবার এমনও মনে করেন যে ‘দ্য সিম্পসনস’ - এর প্রযোজক ' ম্যাট গ্রোয়েনিং' - হলেন ভবিষ্যৎ থেকে আসা কোনো ব্যক্তি, যিনি 'টাইম ট্রাভেল' করতে পারতেন।
12 / 12
একটি কার্টুনের মধ্যে এমন নিখুঁত ভবিষ্যদ্বাণী কি কোনো কাকতালীয় ঘটনা ? নাকি এই কার্টুনের মধ্যে লুকিয়ে কোনো রহস্য।
শেয়ার করুন