1 / 6
স্মৃতি ইরানির 'কিঁউকি সাস ভি কাভি বহু থি' সিরিয়ালে কয়েক সেকেন্ডের জন্য এবার দেখা যাবে বিল গেটসকে। ওই এপিসোডের প্রোমো লঞ্চ হতেই সাড়া পরে গেছে গোটা দেশে।
2 / 6
এই এপিসোড টেলিকাস্টের আগেই, স্মৃতি ইরানি এই পুরো ঘটনাটিকে ভারতীয় বিনোদনের একটি 'ঐতিহাসিক মুহূর্ত' বলে উল্লেখ করেছেন।
3 / 6
এরকম একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বকে ভারতের মূলধারার মিডিয়ায় অন্তর্ভুক্ত করা নিঃসন্দেহে একটি দারুন পদক্ষেপ। তবে কেন তিনি অন্য সব মাধ্যমকে ছেড়ে ' কিঁউকি সস ভি কাভি বহু থি ' সিরিয়ালকেই বেছে নিলেন নিজের প্রচারের জন্য ?
4 / 6
সূত্রের খবর মাতৃ ও শিশুর স্বাস্থ্য সচেতনতা প্রচারের জন্যই তার এমন বিশেষ পদক্ষেপ। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মূলত মার্কিন মুলুকের 'মা ও শিশুদের' স্বাস্থ্য ভালো রাখার কাজ এতদিন করে এসেছে সযত্নে । এবার সেই সংস্থার একটি শাখা খুলতে চলেছে ভারতেও। সেই কথা প্রচারের জন্যই নাকি তিনি এবার অংশ নিচ্ছেন 'কিউঁকি সাস ভি কাভি বহু থি' র শুটিংয়ে।
5 / 6
এই নিয়ে দ্বিতীয়বার টেলিভিশনে আসলেন বিল গেটস। এর আগেও 'বিগ ব্যাং থিওরি' - নামক একটি সিরিজে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা গিয়ে
6 / 6
স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে উপচে পড়ছে ভক্তদের উচ্ছাস। এক সোশ্যাল মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “কি পাওয়ার মুভ, এমন এক ক্রসওভার কেউ ভাবতেই পারেনি। দারুণ !' আরেকজন লিখেছেন, “ওয়াও ! তুলসি আর বিল গেটস একই ফ্রেমে - এ যে দারুন গর্বের ?"
শেয়ার করুন