Calcutta Television Network

আছড়ে পড়ছে 'মন্থা'। জানুন কোন কোন জেলায় ক্ষতির আশঙ্কা ঠিক কতটা ?

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (1) (4)_93.jpg

By : Calcutta Television Network | Updated at : 29-10-2025 16:27:12

ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়েছে ভারতে। কাল রাত থেকেই অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে ভয়ঙ্কর বৃষ্টিপাত।ইতিমধ্যেই জারি হয়েছে 'রেড অ্যালার্ট'। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দেখা গেছে ভারী বৃষ্টিপাত, মেদিনীপুরে এই ঝড়ের প্রভাবে গাছ উপরে পড়ার দৃষ্টান্তও পাওয়া গেছে। জানুন আর কোথায় কোথায় ক্ষয়ক্ষতির আশংকা থাকছে ?
আছড়ে পড়ছে 'মন্থা'। জানুন কোন কোন জেলায় ক্ষতির আশঙ্কা ঠিক কতটা ? 1 / 6
ঘূর্ণিঝড় মন্থা হলো পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া একটি ঘূর্ণিঝড় যা ২৮ শে অক্টোবর (মঙ্গলবার) রাতে অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম ও কাকিনাড়ার উপকূলে আছড়ে পড়েছে।
আছড়ে পড়ছে 'মন্থা'। জানুন কোন কোন জেলায় ক্ষতির আশঙ্কা ঠিক কতটা ? 2 / 6
ভারতীয় আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর সর্বোচ্চ গতিবেগ ৯০–১০০ কিমি/ঘণ্টা, তবে দমকা হাওয়া ১১০ কিমি/ঘণ্টা পর্যন্তও পৌঁছাতে পারে।
আছড়ে পড়ছে 'মন্থা'। জানুন কোন কোন জেলায় ক্ষতির আশঙ্কা ঠিক কতটা ? 3 / 6
ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমমুখী হয়ে ঘণ্টায় প্রায় ১২–১৫ কিমি গতিতে অগ্রসর হচ্ছে ভারতের দিকে।
আছড়ে পড়ছে 'মন্থা'। জানুন কোন কোন জেলায় ক্ষতির আশঙ্কা ঠিক কতটা ? 4 / 6
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে অর্থাৎ কাকিনাড়া, বিশাখাপত্তনম, কৃষ্ণা ও পশ্চিম গোদাবরী - এইসব জায়গা গুলিতে 'রেড অ্যালার্ট' জারি হয়েছে কাল দুপুর থেকেই।
আছড়ে পড়ছে 'মন্থা'। জানুন কোন কোন জেলায় ক্ষতির আশঙ্কা ঠিক কতটা ? 5 / 6
দক্ষিণবঙ্গের হাওড়া ও উত্তর ২৪ পরগনার জেলাগুলিতে এই ঝড় সরাসরি ঢুকবে না, এমনটাই প্রাথমিকভাবে জানিয়েছিল আবহাওয়াবিদরা। কিন্তু অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার আংশিক প্রভাব পশ্চিমবঙ্গতেও দেখা যাবে। ইতিমধ্যেই এই ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিপর্যয় ও গাছ ওপড়ানোর মতো ঘটনার সাক্ষী হয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়াও নির্দিষ্ট সময় ছাড়া ছাড়াই, ঘন ঘন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে আজ সারাদিন।
আছড়ে পড়ছে 'মন্থা'। জানুন কোন কোন জেলায় ক্ষতির আশঙ্কা ঠিক কতটা ? 6 / 6
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল ভারী বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও আছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যেই ' ইয়েলো অ্যালার্ট' জারি করা হয়েছে। এমনকি দীঘার পর্যটনও কয়েকদিনের জন্য বন্ধ করার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তর থেকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে যারা বসবাস করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার বিশেষ আদেশ জারি করা হয়েছে। তাই সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন।
শেয়ার করুন

আরও জানুন