1 / 7
হোয়াটসঅ্যাপ, এখনকার দিনে একে ওপরের সঙ্গে যোগাযোগ করার এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই অ্যাপলিকেশন। একটু লক্ষ্য করলে দেখা যাবে, কারোর কাছে যদি অন্য কারোর ফোন করার মতো ব্যালেন্স নাও থাকে তাহলে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমেই কথোপকথন চালানো যায়। কিন্তু, কখনো ভেবে দেখেছেন কি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারছেন কিন্তু আপনার ফোন হোয়াটসঅ্যাপটাই নেই। এও কি সম্ভব?
2 / 7
হ্যা, আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাও সম্ভব হতে পারে। জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপে এসেছে নাকি বড়সড় আপডেট। WABetaInfo-এর সাম্প্রতিক আপডেটগুলো অনুসারে, WhatsApp কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কাজ করছে।
3 / 7
WABetaInfo-রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপ আনছে গেস্ট চ্যাট ফিচার। এই ফিচারের মাধ্যমে আপনি এমন কারও সাথে চ্যাট করতে পারবেন, যার WhatsApp অ্যাকাউন্ট নেই।
4 / 7
কীভাবে কাজ করবে এই ফিচার?
একজন WhatsApp ব্যবহারকারী একটি বিশেষ লিঙ্ক তৈরি করে এমন কাউকে পাঠাতে পারবেন, যার WhatsApp অ্যাকাউন্ট নেই। সেই ব্যক্তি অ্যাপ ইনস্টল না করেই বা অ্যাকাউন্ট না খুলেই ব্রাউজারের মাধ্যমে সেই লিঙ্ক ব্যবহার করে চ্যাট করতে পারবেন।
5 / 7
এই ফিচার চালু করার কারণ কী?
এই ফিচারটি চালু করার পেছনের অন্যতম কারণ হলো ইউরোপিয়ান ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (DMA) এর নিয়মগুলো মেনে চলা, যা মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে আরও উন্মুক্ত এবং ব্যবহারকারী-বান্ধব করার কথা বলে।
6 / 7
এই আপডেটগুলো WhatsApp-কে আরও সামাজিক, সৃজনশীল এবং নিরাপদ করে তুলছে।
7 / 7
এই ফিচারগুলো এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং সকল ব্যবহারকারীর জন্য কখন চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে WABetaInfo-এর রিপোর্টগুলো থেকে বোঝা যায়, WhatsApp ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে।
শেয়ার করুন