1 / 8
কোনো মনগড়া কাহিনী নয়, পুরুষোত্তম নাগেশ্বর ওকের ( ঐতিহাসিক) এই দাবির পিছনে কি ভাবনা ও যুক্তি কাজ করেছে সেকথাই বলবো আজ। তাজমহলকে নিয়ে গবেষণা করতে গিয়ে যে বিষয়টি ঐতিহাসিক পি.কে.ওককে সবচেয়ে বেশি অবাক করেছিল সেটি হলো তাজমহলের চূড়া। এটি অনেকটা হিন্দু মন্দিরের চূড়ার মতো। হিন্দু মন্দিরের চূড়ায় ধ্বজ স্থাপনের জন্য যে কলস থাকে, তাজমহলের চূড়াটিকেও দেখতে ঠিক তেমনই।
2 / 8
যদি তাজমহল, স্মৃতি সৌধই হত, তাহলে তাজমহলের গায়ে মুমতাজের মৃত্যুদিন খোদাই করা থাকতো। কিন্তু সেরকম কিছুই পাওয়া যায় না সেখানে । এমনকি ইতিহাসের পাতা ঘাঁটলেও মুমতাজের মৃত্যুর দিনও খুঁজে পাই না আমরা। কথা হচ্ছে, যার মারা যাওয়ার কারণে তাজমহলের মতো সৌধ তৈরী হলো, তার মৃত্যুদিনেরই উল্লেখ নেই কোথাও ? - এ কেমন দ্বিচারিতা ?
3 / 8
ইতিহাস বলছে যে তাজমহলের নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ সালে এবং শেষ হয়েছিল ১৬৫৩ সালে। সেই সময়কার লেখকদের বই পরে জানা গেছে যে, মুমতাজের মৃত্যু হয় এই নির্মাণ কাজ শুরুর অনেক আগেই । যদি মুমতাজ আগে মারা গিয়ে থাকে, তাহলে মুমতাজকে তাজমহলে কবরস্থ করা হলো কি করে ? তবে কি তাজমহলের সঙ্গে মুমতাজের মৃত্যুকে জুড়ে দেওয়া একপ্রকার মিথ্যে প্রচার ?
4 / 8
তাজমহলের নিচে যে ২০ টি ঘর পাওয়া গেছিলো, ঐতিহাসিকরা দাবি জানান যে সেখানেও নাকি দেখা গিয়েছিল হিন্দু দেব দেবীদের বিগ্রহ।
5 / 8
এছাড়াও ১৬৩৯ সালেই জে. এল. ম্যান্ডেসলো নামে এক ব্রিটিশ পরিব্রাজক এসেছিলেন ভারত ভ্রমণে। তিনি তার বই ' ট্রাভেলস এন্ড ভয়েজেস' - এ আগ্রার কথা উল্লেখ করেছেন ঠিকই কিন্তু তাজমহলের নির্মাণের কথা সেখানে উল্লেখ নেই। যদি সত্যিই ২০ হাজার শ্রমিক, ২২ বছর ধরে 'তাজমহল' নির্মাণ করতেন। তাহলে তার বইতে এতো বড়ো কর্মকান্ডের কথা অল্প হলেও উল্লিখিত থাকতো। কিন্তু তার বইতে এমন কিছুই নেই। যার অর্থ 'তাজমহল' আগে থেকেই নির্মিত ছিল।
6 / 8
তাজমহলকে নিয়ে - ' তেজা মহালায়া' নামেও একটি তত্ব প্রচারিত আছে। যেখানে বলা হয় জয়পুরের মহারাজা, তাজমহল নির্মাণের ৩০০ বছর আগেই ঐজায়গায় একটি হিন্দু মন্দির স্থাপন করেছিলেন। কিন্তু ১৬৩২ সাল থেকে মোঘলরা যখন হিন্দু মন্দিরগুলির মসজিদিকরণ শুরু করেন , তার ফলস্বরূপই তাজমহল তৈরী হয় ।
7 / 8
এমনিতেও উত্তর ভারতীয় মসজিদ এবং স্মৃতিসৌধগুলি, পুরোনো হিন্দু মন্দিরেরই ভাঙা অংশ - এমন দাবি করেন অনেক ঐতিহাসিকই। তাজমহল কি তারই এক জীবন্ত উদাহরণ ? তাজমহলের প্রধান ফটকের প্রত্নত্বাত্তিক বিশ্লেষণ করে পাওয়া গেছে যে ওই দরজার বয়স ১৬৩২ সালের চেয়েও ৩০০ বছর পুরোনো।
8 / 8
সব বিশ্লেষণ করে, ঐতিহাসিক পি. এন. ওক এই উপসংহারে আসেন যে, 'তাজমহল আসলে ছিল একটি হিন্দুমন্দির।' সম্প্রতি এই ঘটনা নিয়ে তৈরী পরেশ রাওয়ালের সিনেমা 'দ্য তাজ' - এর টিজার মুক্তি পেয়েছে ইউটিউবে। তবে কি এবার আসল ইতিহাস সামনে আসবে - বিনোদনের মোড়কে ?
শেয়ার করুন